জগন্নাথপুরে দরিদ্রদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

জগন্নাথপুরে দরিদ্রদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৫/২০২৫ ০৮:১২:১৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে দরিদ্রদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ছবি: নিজস্ব


 বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের উদ্যোগে সুনামগঞ্জের জগন্নাথপুরে হতদরিদ্রদের জন্য ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) সকাল ১০টায় জগন্নাথপুর হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, এম.এ. আহমেদ কয়ছরের ব্যক্তিগত তহবিল থেকে পরিচালিত এ মানবিক কার্যক্রমের আওতায় প্রায় ৩ হাজার দরিদ্র মানুষের চক্ষু চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১ হাজার জনের ছানি অপারেশন সম্পন্ন হয়েছে এবং বাকিদের ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। এছাড়া ক্যাম্পে প্রায় এক হাজার দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও নতুন লেন্স স্থাপন করা হয়। চক্ষু চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করে মৌলভীবাজারের বি.এন.এস.বি. চক্ষু হাসপাতাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন।

প্রধান বক্তা হিসেবে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ‘আমরা প্রবাস থেকে দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। এই চক্ষু চিকিৎসা সেবা আমাদের মানবিক দায়িত্ববোধ থেকেই আয়োজন করেছি।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সোহেল, জেলা বিএনপি নেতা আনসার আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, সাধারণ সম্পাদক জামাল আহমেদ ও সদস্য সানোয়ার হাসান সুনু প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু এবং পরিচালনা করেন পৌর বিএনপির সদস্য আব্দুল মতিন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ