সুনামগঞ্জে সকল প্র তি কু ল তা পেরিয়ে কৃষকের সোনালী ফসল ঘরে উঠেছে
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জে সকল প্র তি কু ল তা পেরিয়ে কৃষকের সোনালী ফসল ঘরে উঠেছে

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ১২:০৪:৩৫ অপরাহ্ন

সুনামগঞ্জে সকল প্র তি কু ল তা পেরিয়ে কৃষকের সোনালী ফসল ঘরে উঠেছে

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, 'আপনাদের পরিশ্রমে সোনার ফসল ঘরে উঠেছে। আপনারা সকল প্রতিকুলতা পেরিয়ে সোনালী  ফসল  হাসি মুখে ঘরে তুলেছেন।  তিনি বলেন, 'ধান রোপণ থেকে ধান কাটা পর্যন্ত কৃষকদের  দুঃশ্চিন্তা থাকলেও  এবার তাদের ফলন ভালো হওয়াতে তারা আনন্দিত।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় তাহিরপুর উপজেলার শনির হাওরে ফসল কর্তন সমাপনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। No description available.

জেলা প্রশাসক বলেন, 'বন্যা ও পাহাড়ি ঢলের আশঙ্কা থাকলেও সকলের সম্মিলিত প্রচেষ্টায় হাওরে শতভাগ বোরো ধান কর্তন সম্ভব হয়েছে। এটা শুধু সুনামগঞ্জ নয়, দেশের খাদ্য নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।'

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  কামরুজ্জামান কামরুল, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা কমিটির সদস্য  আনিসুল হক, জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমদ খাঁন, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান মো. জুনাব আলী, জেলা বিএনপি নেতা শেরেনূর আলী, কৃষি উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল,উপজেলা বি এনপির আহব্বায়ক বাদল মিয়া যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জল,রাখাব উদ্দিন,যুবদল যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, সাংবাদিক দেওয়ান গিয়াস উদ্দিন চৌধুরী ও বাবরুল হাসান বাবলু প্রমুখ।

প্রান্তিক কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফাই মতো ম্বার,জহুর আলম। পরে কৃষক ও তাঁদের সন্তানদের মধ্যে ছাতা, ব্যাগ ও বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।  অনুষ্ঠানে কৃষক, রাজনীতিবিদ ও সমাজের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়