৩৫ বছরের ছোট ‘গার্লফ্রেন্ড’ নিয়ে কানে রবার্ট ডি নিরো
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৩ PM

৩৫ বছরের ছোট ‘গার্লফ্রেন্ড’ নিয়ে কানে রবার্ট ডি নিরো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ০৪:০৫:২৩ AM

৩৫ বছরের ছোট ‘গার্লফ্রেন্ড’ নিয়ে কানে রবার্ট ডি নিরো

ছবি : সংগৃহীত


কিংবদন্তী অভিনেতা রবার্ট ডি নিরোর সঙ্গে কান উৎসবের সম্পর্ক দীর্ঘদিনের। অভিনেতা কানে প্রথমবার এসেছিলেন ১৯৭৩ সালে ‘মিন স্ট্রিটস’ নিয়ে। এরপর এসেছেন একাধিকবার, সর্বশেষ ২০২৩ সালে ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির জন্য, যেটি কানে প্রদর্শনের পর ৯ মিনিট ধরে স্ট্যান্ডিং ওভেশন পায়।

এবারের কান ছিল নিরোর জন্য অন্যরকম। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হয় অস্কারজয়ী মার্কিন অভিনেতা রবার্ট ডি নিরোকে। এদিন ডি নিরোর হাতে সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন ‘দিস বয়’স লাইফ’, ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’–এর সহ-অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনেতার গালে মৃদু চুম্বন করে আবেগঘন বক্তব্য দেন ডি নিরো।

তবে আরও একটি কারণে নিরোর জন্য এই কান বিশেষ। কারণ প্রথমবারের মতো নিজের চেয়ে ৩৫ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে কানের লাল গালিচায় হেঁটেছেন নিরো। এই জুটিতে খুব কমই একসঙ্গে প্রকাশ্যে আসতে দেখা গেছে, তাই তাদের নিয়ে উচ্ছ্বসিত ছিল ভক্তরা।

রেড কার্পেটে গার্লফ্রেন্ড টিফেনি চ্যানকে নিয়ে উপস্থিত হতেই সাড়া পড়ে যায় সেখানে আসা দর্শক, ফটোগ্রাফার আর সহশিল্পীদের মাঝে। এদিন নিরো পরেছিলেন কাল্ট ব্ল্যাক টক্সিডো, সাথে  ডার্ক ব্লু টাই। নিরোর সঙ্গে মিল করে টিফেনি পরেছিলেন ব্ল্যাক গাউন, সাথে ছিল পরিপাটি করে বাঁধা পনিটেইল। ম্যাচিং আউটফিটে এই পাওয়ার কাপল ঝড় তুলেছেন রেড কার্পেটে। ২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন এই জুটি, তাদের ঘরে জিয়া নামে এক কন্যাও রয়েছে

২০২৩ সালের টিফানি-নিরোর ঘর আলো করে আসে তাদের কন্যা জিয়া ভার্জিনিয়া চেন ডি নিরো। হলিউড পাড়ার খবর অনুযায়ী ২০২১ সাল থেকে সম্পর্কে রয়েছেন টিফানি এবং নিরো। টিফানি চ্যান একজন মার্শাল আর্ট প্রশিক্ষক। ২০১৫ সালে দ্যা ইন্টার্ন সিনেমার সেটে নিরো-চ্যানের পরিচয়।

জৈন্তাবার্তা / মনোয়ার