জগন্নাথপুরে খালে গড়ে ওঠা চার অ বৈ ধ স্থাপনা উ চ্ছে দ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

জগন্নাথপুরে খালে গড়ে ওঠা চার অ বৈ ধ স্থাপনা উ চ্ছে দ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৭:৩০:২৪ পূর্বাহ্ন

জগন্নাথপুরে খালে গড়ে ওঠা চার অ বৈ ধ স্থাপনা উ চ্ছে দ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর শাহপুর এলাকায় সরকারি খালের উপর গড়ে ওঠা চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ১২টার দিকে হবিবপুর শাহপুর মাদ্রাসা পয়েন্ট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে খালের ওপর পাকা চারটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা।

অভিযানে তাকে সহায়তা করেন জগন্নাথপুর থানা পুলিশের এসআই লুৎফুর রহমান।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই খালের উপর পাকা দোকানঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন এনামুল হক, রাগীব আলী, নুর মিয়া ও মইনুদ্দিন। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) নজরে আসার পর অবৈধ স্থাপনাগুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পার হলেও স্থাপনাগুলো সরানো হয়নি।

ফলে বৃহস্পতিবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালিয়ে চারটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি খালের ওপর পাকা স্থাপনা করে ভাড়া দেওয়া হচ্ছিল। আজ অভিযান চালিয়ে চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ