বড়লেখায় ফেসবুকে অ*পপ্রচার, শিক্ষকের বি রু দ্ধে মা ম লা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

বড়লেখায় ফেসবুকে অ*পপ্রচার, শিক্ষকের বি রু দ্ধে মা ম লা

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৯:১৮:৩৫ পূর্বাহ্ন

বড়লেখায় ফেসবুকে অ*পপ্রচার, শিক্ষকের বি রু দ্ধে  মা ম লা

ছবি : সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সনাতনী সমাজ,ব্যাক্তী ও মন্দির কমিটির নেত্রবৃন্দকে জড়িয়ে অপমানজনক ও মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বড়লেখা উপজেলার মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে'র বিরুদ্ধে সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত ৭ মে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৪//২৫(২)/২৬/২৯ ধারায় মামলাটি করেছেন ভোক্তভোগিদের পক্ষে উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামের নিখিল দেবের ছেলে আকাশ দেব।

মামলার আসামি স্কুল শিক্ষক সুর্দশন দে উপজেলার আহমদপুর গ্রামের সুনিল চন্দ্র দে'র ছেলে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, বড়লেখা উপজেলার মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুদর্শন দে ৫ এপ্রিল উপজেলার নিজ দক্ষিণভাগ গ্রামে সার্বজনিন দেবস্থলির আশপাশ এলাকার হিন্দু সম্প্রদায়ের চড়ক পূজা অনুষ্ঠিত হয়। উক্ত পূজা অনুষ্ঠানে গিয়ে সহকারি শিক্ষক সুদর্শন দে নারী পূণ্যার্থীদের সাথে ইভটিজিং করেন। প্রতিবাদ করায় মন্দির পরিচালনা কমিটির ভলান্টিয়ারদের সাথেও শিষ্টাচার বহির্ভুত আচরণ করেন। তবে, পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন বিষটি মিটামাট করে দেন। কিন্ত ঘটনাস্থল থেকে যাওয়ার পর থেকে শিক্ষক সুদর্শন দে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডি থেকে মন্দির কমিটি, হিন্দু যুবসমাজ, হিন্দু দম্পতি, এলাকার হিন্দু সমাজ ও ভলান্টিয়ারদের জড়িয়ে অশ্লীল, বিদ্বেষপূর্ণ মন্তব্য ধারাবাহিকভাবে প্রচার করে সামাজিকভাবে তাদের মানসম্মান ক্ষুন্ন ও হেয়প্রতিপন্ন করছেন।

বাদি পক্ষের আইনজীবি সিলেট জজকোর্টের সিনিয়র উকিল অ্যাডভোকেট সজিব কান্তি দেব জানান, মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে মৌলভীবাজার ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার