হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ক টু ক্তি, মৌলভীবাজারের সেই দীপ্ত গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ক টু ক্তি, মৌলভীবাজারের সেই দীপ্ত গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০৪:২৫:২৮ পূর্বাহ্ন

হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে ক টু ক্তি, মৌলভীবাজারের সেই দীপ্ত গ্রে ফ তা র

ছবি : সংগৃহীত


সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মৌলভীবাজারে বিকাশ ধর দীপ্ত (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিকাশ ধর দীপ্ত মৌলভীবাজার সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বিধান ধরের ছেলে।

থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিকাশ ধর গত ১১ মে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত একটি ছবিতে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটুক্তি করে একটি মন্তব্য করে। এছাড়া ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি স্ক্রিনশটে তাকে মুসলমানদের জঙ্গি বলে কটুক্তি করতে দেখা যায়। ফেসবুকে বিকাশ ধরের মন্তব্যের স্ক্রিনশট মুহূর্তের মধ্যে ভাইরাল হলে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দেখা যায়। পরবর্তীতে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের পর সে তার মন্তব্য ডিলিট করে এবং ফেসবুকে নিজের আইডি থেকে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করে।

এ ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার জনৈক আব্দুল কাদির রতন বাদী হয়ে মৌলভীবাজার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এই অভিযোগের প্রেক্ষিতে সাইবার নিরাপত্তা আইনে থানায় একটি মামলা রুজু করা হয়।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত বিকাশ ধর তার দোষ স্বীকার করে ইতিমধ্যে পোস্ট করেছে। গতকাল সে তার পরিবারের সদস্যদের নিয়ে মৌলভীবাজার সেনাবাহিনীর ক্যাম্পে হাজির হয়।

ওসি আরও জানান, পুলিশ বিকাশ ধরকে থানা হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকার তার মামার বাড়ি থেকে তার ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার