১৪ বছর পর লাল গালিচায় দ্যু তি ছড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

১৪ বছর পর লাল গালিচায় দ্যু তি ছড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১০:৪৬:৪০ পূর্বাহ্ন

১৪ বছর পর লাল গালিচায় দ্যু তি ছড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

ছবি : সংগৃহীত


জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এর ৭৮তম আসর। আর সেখানেই দীর্ঘ ১৪ বছর পর প্রত্যাবর্তন ঘটল হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির, হাঁটলেন লাল গালিচায়, চমকে দিলেন সবাইকে।

শুক্রবার (১৬ মে) নির্মাতা আরি অ্যাস্টার পরিচালিত ওয়েস্টার্ন ভৌতিক সিনেমা ‘এডিংটন’র প্রিমিয়ার উপলক্ষ্যে উপস্থিত হয়েছিলেন এই হলিউড নায়িকা।

এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগের ছবি ‘এডিংটন’। প্রিমিয়ারে এর প্রধান অভিনয়শিল্পী পেড্রো প্যাসক্যাল, হোয়াকিন ফিনিক্স, অস্টিন বাটলার ও এমা স্টোনের সঙ্গে সম্মানজনক শপার্ড ট্রফির মেরিন বা শুভেচ্ছাদূত হিসেবে লালগালিচায় হাজির হয়েছিলেন জোলি, সঙ্গে নজরকাড়া শুভ্র পোশাকে দ্যুতি ছড়ান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানাচ্ছে, এদিন অভিনেত্রী হাজির হয়েছিলেন এক অপূর্ব চ্যাম্পেইন রঙের অফ-শোল্ডার বাস্টিয়ার গাউনে, যার কাট ছিল হালকা ঘেরযুক্ত ও সূক্ষ্ম সূচিকর্মে সজ্জিত। শপার্ডের হীরার গয়না তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।

তবে অ্যাঞ্জেলিনা জোলির এই প্রত্যাবর্তন শুধু গ্ল্যামারেই নয়, ইতিহাসেও অনন্য। ২০০৮ সালে শেষবারের মতো এই লাল গালিচায় হেঁটেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি, তা-ও ছিলেন তার যমজ সন্তান নক্স ও ভিভিয়েনকে গর্ভে ধারণ করে। তখন তার পাশে ছিলেন ব্র্যাড পিট, আর পরেছিলেন তিনি ফরাসি ব্র্যান্ড জেরার দারে-র ডিজাইন করা একটি পিস্টাচিও-সবুজ গাউন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক