হবিগঞ্জে ধান কাটতে গিয়ে ব জ্র পা তে কৃষক নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

হবিগঞ্জে ধান কাটতে গিয়ে ব জ্র পা তে কৃষক নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১১:৩০:৫২ পূর্বাহ্ন

হবিগঞ্জে ধান কাটতে গিয়ে ব জ্র পা তে কৃষক নি হ ত

ছবি : সংগৃহীত


হবিগঞ্জের চুনারুঘাটে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে গ্রামের পাশে নিজের জমিতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় তার।তিনি উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামের ইব্রাহিম উল্লার ছেলে মর্তুজ আলী।

জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নের রতনপুর গ্রামে নিজের জমিতে শনিবারে সকালে ধান কাটতে যান মর্তুজ আলী। দুপুরের দিকে তীব্র বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়। তখনও মর্তুজ আলী তার জমিতে ধান কাটারত অবস্থাতেই বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া ঝড়ের সময় উপজেলার গাদিশাল গ্রামের ফারুক মিয়ার বাড়িতে বজ্রপাতে একটি গাভী ও বাছুর মারা গেছে। বিদ্যুৎ এর খুঁটিসহ অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নুর আলম জানান, শনিবার দুপুরে গ্রামের পাশে নিজের জমিতে ধান কাটছিলেন মর্তুজ আলী। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হওয়ায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান মর্তুজ আলী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার