মাধবপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ০৫:৩৮:৪৯ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

মাধবপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে


হবিগঞ্জের মাধবপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সুমন (২৫) নামে বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুমন নোয়াপাড়া এলাকার আব্দুর নুরের ছেলে।

রবিবার (৮ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলার রতনপুর রেলস্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সুমনের ক্ষতবিক্ষত মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মীর সাব্বির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, ঢাকা-সিলেট রেল সেকশনের মাধবপুরে ঢাকাগামী আন্তঃনগর কালনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাওয়া সুমন মিয়া বাক প্রতিবন্ধী ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ডিডি



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা