সিলেটে থেকে প্রত্যাহার হলেন ২ থানার ওসি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

সিলেটে থেকে প্রত্যাহার হলেন ২ থানার ওসি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১২:০১:২৩ অপরাহ্ন

সিলেটে থেকে প্রত্যাহার হলেন  ২ থানার ওসি

ছবি : সংগৃহীত


মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে প্রত্যাহার করা হয়েছে।

গত শনিবার (১৭ মে) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ১২ মে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে কুলাউড়া ও রাজনগর থানার ওসিকে অন্যত্র বদলির অনুমতি প্রদানের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আফছার ও রাজনগর থানার ওসি মুহাম্মদ মোর্শেদুল হাসান খানকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলির অনুমতি প্রদান করা হয়।

অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি ডিআইজি, সিলেট রেঞ্জ, পুলিশ সুপার, মৌলভীবাজার ও স্টাফ অফিসার টু আইজিপি, পুলিশ হেডকোয়ার্টার্সে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার