আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৫/২০২৫ ০৯:৪৪:৫৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন মেহজাবীন

ছবি : সংগৃহীত


নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে দ্যুতি ছড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছিল। এরপর একে একে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে।

এবার যেন মেহজাবীনের পালা। কেননা সিনেমার পাশাপাশি অভিনেত্রীও এবার লড়বেন সেরার প্রতিযোগিতায়। যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে।

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে মেহজাবীন বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীদের সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরও ভালো কাজ করতে, আরও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।’

আরও বলেন, ‘বাংলাদেশের গল্প আন্তর্জাতিক অঙ্গনেও প্রাসঙ্গিক। এটা তো কেবল শুরু। বাংলাদেশ যেমন এবারও কান চলচ্চিত্র উৎসবে প্রবেশ করেছে, অচিরেই আমাদের প্রতিভার ছাপ বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। আমাদের ইন্ডাস্ট্রির সদস্যদের কাছ থেকে আরও সহযোগিতা প্রত্যাশা করি, যেন সম্মিলিতভাবে ইন্ডাস্ট্রি আরও বড় হতে পারে।’

জানা গেছে, ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে ‘সাবা’। ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে ছবিটি। পরিচালক মাকসুদ হোসাইন। প্রথম পরিচালক হিসেবে তিনিও পেয়েছেন মনোনয়ন। ছবিটি প্রযোজনা করেছেন মেহজাবীন নিজেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক