ছবি : নিজস্ব
সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন চিকনাগুল ইউনিয়নে বজ্রপাতে নিহত মোস্তফা মিয়ার পরিবারকে ৪শতক জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে চিকনাগুল ইউনিয়নের উমনপুর প্রবাসী গ্রুপের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের দেওয়া আর্থিক অনুদান দিয়ে ক্রয়কৃত জমির দলিল বজ্রপাতে নিহত একই গ্রামের মোস্তফা মিস্তরির পরিবারের সদস্যদের হাতে জমির দলিল হস্তান্তর করেন গ্রামবাসী।
এসময় অতিথিবৃন্দ জানান নিহত মোস্তফা মিয়ার পরিবারকে ৪শতক জমি ও এক প্রবাসী সম্পূর্ণ বসতঘর তৈরী সহ আরেক প্রবাসী টিউবওয়েল স্থাপন করে দিবেন। এছাড়া গ্রামের যুবকদের উদ্যোগে তার পরিবারকে একটি টমটম গাড়ি কিনে দেয়া হবে। আর আমাদের উমনপুর প্রবাসী গ্রুপ প্রতিষ্টার দুই বছরের মাতায় মানবিক বিভিন্ন খাতে প্রায় ১০ লক্ষ বিতরণ করেছে আমরা এলাকাবাসী সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।
এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফারুক আহমেদ, বিশিষ্ট মুরব্বি ময়নুল হোসেন আয়ানি, বিশিষ্ট মুরব্বি আলি আহমদ, উমনপুর প্রবাসী গ্রুপের অন্যতম দাতা সদস্য জিল্লুর রহমান (লন্ডন প্রবাসী), বিশিষ্ট সমাজসেবী কায়েসুল ইসলাম, গ্রামের মুরব্বি লাল মিয়া, জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন, নাজমুল ইসলাম, ব্যবসায়ী জুবের আহমেদ, নেওয়াজুর রহমান, করিম আহমেদ প্রমূখ। উল্লেখ: চলিত বছরের গত জুন মাসে বাড়ির পাশেই বজ্রপাতে নিহত হন মোস্তফা মিয়া।
এম সি




