ছবি : নিজস্ব
বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক এখন উদ্বোধনের দ্বারপ্রান্তে । শংকা সংশয় সত্বেও নিজের ভিত্তির দাড়িয়েছে সরকারের নেয়া বৃহৎ এই প্রকল্প। এখন প্রয়োজন প্রণোদনা। এখন প্রয়োজন প্রতিশ্রুতি রক্ষা। আর সে ক্ষেত্রে কর্তৃপক্ষ আন্তরিক থাকলে হাইটেক পার্ক ঘিরেই ব্যবসা বানিজ্যে এগিয়ে যাবে আগামীর সিলেট। জৈন্তাবার্তা’র অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে,নতুবা মুখ থুবড়ে পড়ার আশংকাও রয়েছে। বঙ্গবন্ধু হাইটেক পার্ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ প্রকাশিত হলো।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা, উদ্যোক্তাদের পাশাপাশি সিলেটের ব্যবসায়ী নেতারা অনেক পরিশ্রম করেছেন। নিজেদের অর্থ বিনিয়োগ করে এর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। সাধ্যমত ভূমিকা রেখেছেন। কিন্তু সিলেটের বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক যখন উদ্বোধনের দ্বারপ্রান্তে তখন তারা ভূগছেন হতাশায়। তারা সন্তুষ্ট হতে পারেননি। সিলেটের ব্যবসায়ীদের সুযোগ না দিইে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নিয়ে আসা হচ্ছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি এখানে শুরু থেকে প্লট গ্রহীতাদের ভাড়া নির্ধারণ ও পরিশোধ বাধ্যতামুলক করে দেয়ায় এর নেতিবাচক প্রভাব নিয়েও তারা উদ্বিগ্ন। কারণ ১৮/২০ টি প্রতিষ্ঠান বরাদ্দ নিলেও ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান কাজ শুরু করেেলও কেউ কেউ আবার ছেড়ে যাবার পথ খোঁজছেন ।
সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ পর্যন্ত ইএলবি,টুগেদার আইটি ইন্ডাস্ট্রিয়াল, আরটিএম টেকনিক্যাল ইউনিভার্সিটি ,অটোমেশন সার্ভিস লিমিটেড ,বাশির এন্টারপ্রাইজ, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেড, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, ব্যাভিলন, নুহ ও সোহান এন্টারপ্রাইজ, নুডস সল্যুশন, সিমেড হেলথসহ কয়েকটি প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে। প্রকল্প শুরুর আগে দেয়া প্রতিশ্রতি রক্ষা না করাসহ নানা অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের বিরুদ্ধে। কোম্পানীর উৎপাদন শুরু না করে ভাড়া প্রদান, ব্যাংক ঋণ না পাওয়াসহ অন্যান্য সুযোগ সুবিধা মিলছেনা বলে অভিযোগ করছেন অনেকেই।
ইন টাচ আইটি নামের প্রতিষ্ঠান তাদের বরাদ্দ ছেড়ে দেয়ার কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন। জমি বরাদ্দ পাওয়ার পর কাজ শুরু করেছিলো ইএলবি নামের প্রতিষ্ঠান। সরেজমিনে দেখা যায় তাদের প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। আরটিএম টেকনিক্যাল ইউনিভার্সিটি সেখানে তাদের ভার্সিটির কাজ করার কথা থাকলেও তারা এ পর্যন্ত সেখানে অবকাঠামো নির্মাণের কোনো প্রস্তুতি নেননি। । নুহ ও সোহান এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান এখানে ফাইভ স্টার হোটেল হোটেল করার কথা। তারা এ পর্যন্ত তাদের প্রকল্পের কাজ শুরু করেনি।।
রহমানিয়া সুপার মার্কেট নামে একটি প্রতিষ্টানের জন্য বরাদ্দ নিয়েছেন সিলেটের বিশিষ্ট আইনজীবী সৈয়দ মহসিন হোসেন । বরাদ্দপ্রাপ্ত জমিতে তারা বোর্ড ক্লাব ও রেস্টুরেন্ট নির্মাণ করবেন বলে জানা গেছে।
রহমানিয়া সুপার মার্কেট এর মালিক এডভোকেট সৈয়দ মহসিন হোসেন বলেছেন, তারা কাজ শুরুর করেছেন। তবে অন্য প্রতিষ্ঠানগুলোর কাজ না এগোনোর কারণে কিছু সমস্যা হচ্ছে।
সিলেটে চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ এ জৈন্তাবার্তাকে বলেন, সিলেট চেম্বার এবং এখানকার ব্যবসায়ী প্রতিনিধিরা শুরু থেকেই এ প্রকল্প নিয়ে আশাবাদী। এজন্য আমরা পার্কের ম্যানেজমেন্ট বডির সঙ্গে যথেষ্ট কাজ করেছি। তাই এটি নিয়ে আমরা আশাবাদী। আমরা খুশি হতাম যদি এখানে সিলেটের বিনিয়োগকারীদের জন্য সহজ সুযোগ দেয়া হতো। আমি আশা করবো কর্তৃপক্ষ আমাদেরকে নিয়ে প্রচারকালে যেসব ওয়াদা করেছেন, সেগুলো রক্ষা করবেন। সুযোগ সুবিধা নিশ্চিত না হলে মুখ থুবড়ে পড়ার আশংকা রয়েছে।
তিনি বলেন, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, সফট টার্মিনালের মতো বড় প্রকল্পগুলো দেশে নির্ধারিত সময়ে সম্পন্ন হতে পারলে আমাদের হাইটেক পার্ক কেন নির্ধারিত সময়ে শেষ হবে না। মুলতঃ এখানে আন্তরিকতার অভাব আছে। উদ্যোগের অভাব আছে। সমন্বয় নেই। আমরা ব্যবসায়ীদের উদ্ধুদ্ধ করেছি। কিন্তু দেশে বিদেশে এখন তাদের প্রশ্নের সম্মুখিন হচ্ছি। এখানে সিলেট চেম্বার, ব্রিটিশ বাংলা চেম্বারসহ অন্য প্রতিষ্ঠানগুলোতে সম্পৃক্ত করতে পারলে লাভ হতো। তিনি বলেন, কর্তৃপক্ষ যদি এখনও তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন, ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিতে পারেন, তবে এই হাই টেক পার্ককে ঘিরেই ব্যবসা বানিজ্যে সিলেট অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।
সিলেট চেম্বােেরর সভাপতি তাহমিন আহমদ ইতোমধ্যে গণমাধ্যমে বলেছেন এ প্রকল্পের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন । তিনি বলেন, শুরুতে বলা হয়েছিলো এ ব্যাংক থাকবে। ব্যাপক সাপোর্ট থাকবে। কিন্তু মানুষ এখন এখানে লোন পাচ্ছেনা। এখানে বিনিয়োগ করে লাভবান হওয়াটা অনেক কঠিন হবে। কারণ লোকেশনটাও অনেক দূরে। তবে এখানে প্রাইভেট সেক্টরকে এখানে জড়িত করতে হবে। ব্যবসায়ীদের জন্য আগে পরিবেশ তৈরী করতে হবে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-১) বিকর্ণ কুমার ঘোষ বলেছেন, সময় মতো প্রকল্পের কাজ শেষ হয়নি ঠিক, তবে সিলেটবাসীর জন্য বিশাল কিছু একটা সুযোগ তৈরী হয়েছে। এটাই সত্য।
এম সি




