সেতুর দুই পাশে রেলিং নেই, ঝুঁকি নিয়ে চলাচল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

সেতুর দুই পাশে রেলিং নেই, ঝুঁকি নিয়ে চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/১০/২০২৩ ১১:৫০:৩২ পূর্বাহ্ন

সেতুর দুই পাশে রেলিং নেই, ঝুঁকি নিয়ে চলাচল

বাসিয়া নদীর উপরের এই সেতুটির রেলিং ভাঙার পর আর নির্মিত হয়নি


ওসমানীনগর  উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বাসিয়া নদীর উপর নির্মিত সেতুর দুই পাশের রেলিং ভেঙেছে দীর্ঘদিন। কিন্তু ভাঙার পর আর রেলিং নির্মান করা হয়নি।ফলে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন এবং পথচারি।

 রেলিং-এ থাকা রডগুলোও গায়েব হয়ে গেছে। সেতু পারাপারে দুর্ঘটনার আশংকা থাকলেও এদিকে কর্তৃপক্ষের  নেই কোন নজরধারি।

জানাযায়,  ওসমানীনগর এবং বিশ্বনাথ উপজেলার সংযোগস্থলে অবস্থিত নতুন বাজারে মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাসিয়া নদীর উপর ৮০ দশকে  সেতুটি নির্মাণ করা হয়। দুই উপজেলার সংযোগ সেতুটি নির্মাণের পর থেকে তেমন কোন সংস্কার কাজ হয়নি। 

তৎকালীন সময় নৌপথ সচল থাকায় সড়ক থেকে অনেকটা উচুতে নির্মাণ করা হয় সেতুটি। তাই রেলিং ভেঙ্গে যাওয়াতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

বাসিয়া নদীর উত্তর পারে রয়েছে প্রাথমিক এবং উচ্চ মাধ্যেমিক বিদ্যালয়।  সেখানকার শিক্ষার্থীদেরও প্রতিদিন পারাপার হতে হয় ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে।

এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, সেতু পারাপারের সময় যানবাহন নদীতে পড়ার আশংকা রয়েছে। এছাড়াও নদীর দুই পারে বাজার থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ সেতু দিয়ে পারাপার হচ্ছেন।  সংস্কার কাজ না হলে যেকোন সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা।

জমির আহমদ বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত দেব বলেন,  রেলিং না থাকায় সেতু পারাপারে ছাত্রছাত্রীদের অনেকটা ঝুঁকি নিতে হয়। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা হয় বেশি।

দ্রুত সময়ের ভেতর সেতুটি সংস্কারের প্রয়োজন বলেও তিনি জানান।

এ ব্যাপারে ওসমানীনগর উপজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, সেতুটির ব্যাপারে অবগত নই। যদি সংস্কারের প্রয়োজন হয় তাহলে করা হবে।

ডি ডি