মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ অক্টোবর সারাদেশে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গা উৎসব ২৪ অক্টোবর বিজয়া দশমী মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা।
পূজাকে সামনে রেখে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৪ টায় থানার সার্ভিস ডেলিভারি সেন্টার রুমে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন থানার মিডিয়া উইং কর্মকর্তা পার্থ রন্জন চক্রবর্তী।
সভায় জৈন্তাপুর উপজেলা ও প্রতিটি ইউনিয়নের ২৩টি পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সহিত আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় অনুষ্ঠিত হয় । সভায় পূজা চলাকালীন সময় প্রতিটি মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টিম উপস্থিত থাকবে বলে জানানো হয়।
সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, এ বছর প্রতিটা মন্ডপে মডেল থানা থেকে একটি রেজিস্ট্রার খাতা দেয়া হবে। পুলিশের টিম নিরাপত্তা কাজে নিয়োজিতের পাশাপাশি টহল টিম প্রতিটি মন্ডপে গিয়ে সার্বিক দিক নিয়ে রেজিস্ট্রার খাতায় রিপোর্ট পেশ ও স্বাক্ষর করবে।
তাছাড়া প্রতিটি মন্ডপে কমপক্ষে চারটি ব্যাকআপ লাইট কিংবা সম্ভব হলে জেনারেটরের ব্যবস্হা রাখতে বলা হয়েছে। মন্ডপের আশপাশে বহিরাগতদের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি নজরদারি রাখা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনপ্রকার গুজবে কান না দেয়ার আহবান জানানো হয়। এছাড়াও প্রতিমার আশপাশে সার্বক্ষণিক মানুষের উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়।
বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে অবশ্যই পুলিশের উপস্থিতি নিশ্চিত করে কার্যক্রম চালানোর কথা বলা হয়। সেই সাথে ধর্ম যার যার উৎসব সবার এই সৌহার্দ্যকে বুকে লালন করে সম্প্রতির বন্ধনে আবদ্ধ হয়ে চলতি বছরে সকলের সহোযোগিতায় সুষ্ঠুভাবে শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সকল সেবা গ্রহনের আহবান জানানো হয়।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো আল আমিন, উপ পরিদর্শক শহিদ মিয়া, উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান, উপ পরিদর্শক মহিবুর রহমান,উপ পরিদর্শক রসুল আহমেদ, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, নিবারণ দাস, সুনিল দেবনাথ, শংকর দেবনাথ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
ডিডি




