ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৩ ০৭:০১:৩৯ পূর্বাহ্ন

ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

ছবি : সংগৃহিত


গোলাপগঞ্জের ফুলবাড়ী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য পদে পুরুষদের মধ্যে ১ম হয়েছেন সাংবাদিক মো: আব্দুল আজিজ (হাতপাখা) মার্কা ২৪২ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। ২য় হয়েছেন আব্দুল জব্বার সুমন (বই)  মার্কায় ১২৯টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । আব্দুল কুদ্দুস রিপন (দোয়াত কলম) মার্কায় ৬১ টি, শাহজান আহমদ মোরগ ৩৪ টি ভোট পেয়েছেন। 


অভিভাবক মহিলা সদস্য পদে ১ম হয়েছেন নাদিরা বেগম (চেয়ার)  মার্কায় ২৩৪টি ভোট  পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । ২য় হয়েছেন আলোওয়া বেগম (ঘড়ি) মার্কায় ১১৫টি ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । রুমা  বেগম (টেবিল ) মার্কায় ১০৫ টি ভোট পেয়েছেন।


ফুলবাড়ী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সর্বমোট ভোটার সংখ্যা ৫০২ । এরমধ্যে পুরুষ ভোটার ২৫২এবং

মহিলা ভোটার ২৫২  জন।


প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন ফাজিলপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমদ।  তিনি বলেন খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে আজকের নির্বাচন সম্পূর্ণ হয়েছে।  কোনো ধরনের বিশৃঙ্খলা হয় নি নির্বাচনে।  নির্বাচন সুন্দর করতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান তিনি।

A/B