ছবি : নিজস্ব
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা খান বলেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জাহানের জন্য রহমতস্বরূপ এবং অনুকরণীয় আদর্শ হিসেবে পাঠিয়েছেন। কতিপয় বক্তা বলেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের পূর্বের জীবন আমাদের জন্য আদর্শনীয় নয় বরং নবুওয়াতের পরবর্তী জীবন। কথাটি মোটেও সত্য নয়। কারণ রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই একজন আদর্শনীয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি শৈশব থেকেই সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন। এমনকি যেদিন সর্বপ্রথম ওহী নাজিল হয় সেদিনও হযরত খাদিজা (রা.) তাঁকে অভয় দিয়ে বলেছিলেন যে, আল্লাহর কসম! "আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুঃস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। সুতরাং রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত লাভের পূর্বাপর জীবনও পৃথিবীবাসীর জন্য আদর্শ।
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত 'মুবারক র্যালি' পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ৯ অক্টোবর '২৩, সোমবার, জকিগঞ্জের আল ইখওয়ান সেন্টারে 'মুবারক র্যালি' পূর্ববর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরী।
জকিগঞ্জ উপজেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী-এর সভাপতিত্বে এবং তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলার সভাপতি মো. আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, সহ-প্রচার সম্পাদক আহমদ আল মনজুর, অফিস সম্পাদক আবু ছায়িদ মো. আশিক।
উপজেলা তালামীযে ইসলামিয়ার সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান ছাব্বির এর স্বাগত বক্তব্যে সূচিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, পৌর আল ইসলাহ'র সভাপতি মাওলানা হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, উপজেলা আল ইসলাহ'র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সাদিকুর রহমান খাদিমানী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা হাবিবুর রহমান আনসারী, উপজেলা আল ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রচার সম্পাদক মাওলানা ময়নুল ইসলাম, সংগঠনের জকিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, সিলেট (পূর্ব) জেলার সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল হাসিব, তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ পৌর শাখার সাবেক সভাপতি নাজিম উদ্দিন, সভাপতি উবায়দুল হক ওমি, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আল ইসলাহ দায়িত্বশীল মুমতাজুর রহমান সুমন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি তাহের আহমদ চৌধুরী, ছাদিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ মো. নায়িম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম, অর্থ সম্পাদক রিয়াদুর রহমান চৌধুরী, অফিস সম্পাদক মো. হিফজুর রহমান, সহ-অফিস সম্পাদক শাকির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক দেলওয়ার হোসেন চৌধুরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক আহমদুল হক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আজহারুল ইসলাম, সাঈদ আহমদ সদস্য- মো. সাইফুর রহমান, মাহবুবে এলাহী, আব্দুল হামিদ, খলিলুর রহমান, আমজাদ হোসেন, মাজেদ আহমদ, মাহবুব আলম, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসা সভাপতি আহমদ হাসান কায়িফ, সহ-সভাপতি শোয়াইবুর রহমান, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদরাসা সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক ফাইয়াজ মাহমুদ রাইয়ান প্রমূখ।
এম সি




