হবিগঞ্জে শ্রমিকদের সড়ক অ ব রো ধ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

হবিগঞ্জে শ্রমিকদের সড়ক অ ব রো ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ০৯:৩৮:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে শ্রমিকদের সড়ক অ ব রো ধ

ফাইল ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। 

সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকেরা উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়। অবরোধের প্রায় দুই ঘণ্টা পর ১১টায় বেতন ও বোনাসের পাওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। অবরোধকালে সড়কের দুইপাশে শত শত যানবহন আটকা পড়ে। 

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সকালে কাজ বাদ দিয়ে মহাসড়কে নামে মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) কোভিদ হোসেন ঘটনাস্থলে যান। তারা শ্রমিক ও কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে আগামী ৪ তারিখ বেতন-বোনাস পরিশোধের তারিখ ধার্য করেন। এ আশ্বাসে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেয়।

এ ব্যাপারে মসফ্লাই কোম্পানির ডিজিএম শ্যামল বাবু বলেন, আগামী ৪ জুন বেতন ও বোনাস পরিশোধ করা হবে। এ আশ্বাস পেয়ে শ্রমিকরা কাজে যোগদান করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার