ছবি : নিজস্ব
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক গোল্ডকাপ ফুটবল ২০২৩ এর ফাইনালে উঠেছে সিলেট জেলা। সিলেট জেলার হয়ে প্রতিনিধিত্বকারী দলটি হচ্ছে জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।
মঙ্গলবার (১০ই অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় বিভাগীয় পর্যায়ে সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় সিলেটের প্রতিপক্ষ হবিগঞ্জ জেলা একাদশ। সিলেট জেলা একাদশের পক্ষে জেলা চ্যাম্পিয়ন জৈন্তাপুরের লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়। খেলা শুরুতে আক্রমনাত্মক ভঙ্গিতে প্রথমার্ধ গোলশূন্য শেষ করে উভয় দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে সফলতার দেখা পায় সিলেট জেলা। খেলা শুরুর ১২ মিনিটের মাথায় লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় নিধি ডিখারের গোলে এগিয়ে যায় সিলেট জেলা একাদশ।

এরপর হবিগঞ্জ জেলা গোল পরিশোধে বেশ কয়েকটি আক্রমণ রচনা করলেও লামনিগ্রাম স্কুলের রক্ষণভাগের দক্ষতায় তা বিফলে যায়। খেলার শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে সিলেটের হয়ে হবিগঞ্জের জালে দ্বিতীয় গোলটি করেন লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় শিপা আক্তার। অবশেষে ২-০ গোলে হবিগঞ্জ জেলাকে পরাজিত করে ফাইনালে সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।
দিনের অপর খেলায় সুনামগঞ্জ জেলা একাদশ মৌলভীবাজার জেলা একাদশের বিপক্ষে টাইব্রেকারে ৪-১ জয়ী হয়ে ফাইনালে ওঠে। আগামিকাল বুধবার দুপুর ২ ঘটিকার সময় ফাইনালে সিলেট জেলার লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হবে সুনামগঞ্জ জেলা।
এদিকে বিভাগীয় পর্যায়ে সিলেট জেলার হয়ে জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ফাইনালে উত্তির্ন হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা সহ সিলেটের ক্রিড়ামোদী দর্শকেরা। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এক অভিনন্দন বার্তায় বলেন এই সাফল্য শুধু জৈন্তাপুরের নয় বরং সমগ্র সিলেট জেলার। আগামীকাল ফাইনালে লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের সমর্থন জানাতে জৈন্তাপুর তথা সিলেট জেলার সকল ক্রীড়ামোদী দর্শকদের স্টেডিয়ামে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তিনি।
এম সি




