ছবি : নিজস্ব
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজের নবীন শিক্ষার্থীদেরকে। মঙ্গলবার(১০ অক্টোবর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে কলেজের প্রধান গেইট হতে সাজানো হয় গোটা কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে।সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষক ও আগত অতিথিবৃন্দ।
তোয়াকুল কলেজে (২০২৩-২০২৪)শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-তোয়াকুল ইউপি চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ লোকমান।
প্রভাষক শিব্বির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সদস্য হাজী সিরাজুল ইসলাম, সামসুদ্দিন আল আজাদ, তাহির আলী, বিলাল উদ্দিন (মেম্বার) এবং বিভিন্ন বিষয়ের প্রভাষক বৃন্দ ও এলাকার ব্যক্তিবর্গ।
এম সি




