হবিগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন বাদী
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

হবিগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন বাদী

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৩ ১০:০১:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জে মিথ্যা মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন বাদী

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার মীর সাজিদা আক্তার নামের এক গৃহবধূ তার সতিন জাহানারা বেগমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। মিথ্যা মামলা দায়েরের অপরাধে মীর সাজিদা আক্তারকে (৩০) সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই দণ্ডাদেশ প্রদান করেন। মীর সাজিদা আক্তার ও জাহানারা বেগম মোহনপুর এলাকার আব্দুর রহমানের স্ত্রী।

আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার আব্দুর রহমান জেলা খাদ্য নিয়ন্ত্রক দপ্তর সিলেটের অফিস সহায়ক। তার প্রথম স্ত্রী জাহানার বেগমের তিন কন্যাসন্তানই এমবিবিএস ডাক্তার। পারিবারিক কলহে জাহানারার সাথে আব্দুর রহমানের মামলা-মোকদ্দমা চললে তাকে তালাক দিয়ে মীর সাজিদা আক্তারকে বিয়ে করেন আব্দুর রহমান। সেখানে তার এক ছেলেসন্তান জন্ম নেয়। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মিথ্যা ঘটনা সাজিয়ে মীর সাজিদা আক্তার জাহানারা বেগম ও তার ডাক্তার মেয়ে এবং মেয়ের জামাইসহ পাঁচজনকে আসামি করে ২০২২ সালের ২৯ আগস্ট মামলা দায়ের করেন। মামলায় মীর সাজিদা আক্তার ও আব্দুর রহমান ছাড়া আর কেউ সাক্ষ্য দেয়নি। সাক্ষ্যতে মামলার ঘটনা মিথ্যা প্রমাণিত হলে গত ২৬ সেপ্টেম্বর রায়ে জাহানারা বেগমকে খালাস প্রদান করা হয় এবং মিথ্যা মামলা দায়েরের জন্য ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য কারণ দর্শাতে বাদিনী মীর সাজিদা আক্তারকে আদেশ প্রদান করা হয়।

মঙ্গলবার মীর সাজিদা আক্তার আদালতে হাজির হয়ে লিখিত বক্তব্যে ক্ষমা চাইলেও আদালতের ও তদন্তে মূল্যবান সময় নষ্ট করায় তাকে সাত দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

পরে মীর সাজিদা আক্তারের আইনজীবী আপিল দায়েরের শর্তে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। আদালত পরিদর্শক কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা