লাখাইয়ে মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

লাখাইয়ে মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ

লাখাই প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৩ ১০:৫২:৪৫ পূর্বাহ্ন

লাখাইয়ে মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ

ছবি: সংগৃহীত


হবিগঞ্জের  লাখাই উপজেলায় মানসিক প্রতিবন্ধীর স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনা ঘটেছে  উপজেলার  বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের মানসিক প্রতিবন্ধী মরন দাস এর স্ত্রী পুতুল রানী দাস কে বিয়ে  প্রলোভনে  রামা কান্ত  দাস ও ক্ষিতীশ গোপ নামে দুই যুবক বারংবার ধর্ষন করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায় মাধবপুর উপজেলা সাকুসাইল গ্রামের অমূল্য সরকারের পুত্র রামাকান্ত সরকার (২৮) নামে যুবক ৮ জুলাই  রাতে উপজেলার স্থানীয়  বুল্লা বাজার সংলগ্ন  নিপুণ খাতুন  এর বাসায় পুতুল রানী দাস কে বিয়ের প্রলোভনে ধর্ষন করে।

সূত্রে আরোও জানা যায় পুতুল রানী দাসকে ২৬ আগষ্ট  উপজেলার পূর্ব বুল্লা গ্রামের নিখিল গোপ এর পুত্র ক্ষিতীশ গোপ (৩০) একই গ্রামের উষা রানী দাস এর বসতঘরে সুকৌশলে ডেকে নিয়ে রাতের আঁধারে ধর্ষন করে।

পরবর্তীতে আরোও কয়েকবার ঐ যুবকদ্বয় বিভিন্ন সময়ে পুতুল রানী দাস এর অসহায়ত্বের সুযোগ নিয়ে সুকৌশলে ধর্ষনকান্ড ঘটায়।

এরই এক পর্যায়ে অনন্যোপায় হয়ে ৩ সন্তানের জননী পুতুল রানী দাস বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর ২৩ ধর্ষক রামাকান্ত দাস ও ক্ষিতীশ গোপ এর বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যাল এ মামলা দায়ের করে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা