ছবি : নিজস্ব
সিলেট নগরে শনি ও রোববারের জলাবদ্ধতার দায় স্বীকার করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান । গতকাল দৈনিক জৈন্তাবার্তা’র পক্ষ থেকে এসব বিষয়ে কাছে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করেন এবারকার জলাবদ্ধতার জন্য সুরমার পানি দায়ী নয়। নগর থেকে সুরমার পানি নামতে পারেনি। কারণে হিসেবে তিনি বলেন, বিভিন্ন ওয়ার্ডে উন্নয়ন কাজ চলছে। যেকারণে অনেক ড্রেন নালার মুখ বন্ধ থাকায় পানি বের হতে পারেনি। যার ফলে জলাবদ্ধতা দেখা দেয়।
তিনি বলেন, আমি জরুরী কাজে ঢাকায় ছিলাম এজন্য পুরো বিষয়টি খেয়াল রাখতে পারিনি। কুয়ারপার বিলপারের পানি না নামার কারণ হিসেবে তিনি বলেন, কুয়ারপার হাওরের শেষ অংশে একটি হাউজিং হয়েছে। তারা বালু দিয়ে ভরাট করেছে প্ল্ধসঢ়;ট। ফলে ঐ এলাকার ড্রেন দিয়ে পানি নামতে পারছেনা।
আমরা তাদের কাছ থেকে ১২ ফুট জায়গা নিযে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছিলাম। সেই জায়গাটা আবারও ময়লায় ভরাট হয়ে গেছে। এছাড়া নিরাময় ক্লিনিকের পশ্চিম পার্শ্বে যে ছড়া দিয়ে পানি নামে সেই ছড়ার শেষ অংশটিও ময়লায় ভরাট হয়ে গেছে। স্থানীয় লোকজন এটি বরাট করেছে। ফলে গাভিয়ার খাল, কুয়ারপার, বিলপার, ভাতালিয়া,লালাদীঘিরপার এলাকার পানি নামতে পারেনি।
জালালাবাদ আবাসিক এলাকার জলাবদ্ধতার জন্য স্থানীয় উন্নয়ন কর্মকান্ডকে দায়ী বলে মনে করছেন তিনি। তিনি বলেন অনেক জায়গায় উন্নয়ন হচ্ছে। তাই কিছুটা ভোগান্তিও হচ্ছে। সিসিকের এই শীর্ষ কর্মকর্তা বলেন, আগে প্রত্যেক কাউন্সিলর ৬ জন পরিচ্ছনতা কর্মী বা শ্রমিক পেতেন দৈনিক। এখন তাদের প্রত্যেকের কাছে ১০ জন করে পরি”ছন্নতা(শ্রমিক) কর্মী বরাদ্দ আছে। যারা প্রতিদিন কাজ করার কথা। প্রতিদিন তারা টাকা পান। ১০ জন শ্রমিক প্রতিদিন কাজ করলে এতো সমস্যা থাকার কথা না।এলাকায় ময়লা আবর্জনাতো দূরের কথা, জলাবদ্ধতাও থাকতো না।
এম সি




