ছবি: সংগৃহীত
সিলেটের সবচেয়ে বড় সরকারি হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা দালালদের খপ্পরে পড়ে খোয়াচ্ছেন টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন জিনিস। মাঝেমধ্যে ওয়ার্ড থেকেও রোগীর ওষুধ চুরির ঘটনা ঘটে। অভিযোগ, ওয়ার্ডে চুরির সঙ্গে নার্স, আয়া ও আউটসোর্সিংয়ের লোকজন জড়িত।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির অভিযোগ, দালাল ও চোরদের কাছ থেকে মাসিক টাকার ভাগ পান অনেকে। তাদের মধ্যে হাসপাতালে দায়িত্বরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। দালালরা প্রতিদিন পুলিশকে ৩০০ ও আনসার কমান্ডারকে ২০০ টাকা দিয়ে হাসপাতালে ঢোকে। চিহ্নিত চোররাও ভাগ দেয়। বর্তমানে হসপাতালকে কেন্দ্র করে এমন অর্ধশত দালাল ও চোর সক্রিয়।
পুলিশ, আনসার ও ওয়ার্ডের দায়িত্বশীলরা চিনলেও বাড়তি সুবিধার জন্য কোনো ব্যবস্থা নেয় না। মাঝেমধ্যে দু-একজনকে আটক করা হলেও চিহ্নিতরা থাকে ধরাছোঁয়ার বাইরে। যারফলে দালাল চক্রের মূলহোতা ইসলাম বেপরোয়া হয়ে উঠেছে।
গত ১৪ আগস্ট হাসপাতালের চর্থশ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আব্দুল জব্বারের হাতে আটক হয় দালাল চক্রের মূলহোতা ইসলাম। পরে মূছলেখা দিয়ে আনসার সদস্যদের হাত থেকে ছাড়া পেয়ে যায় ইসলাম। বর্তমানের সে আড়াল থেকে সকল দালালদের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে কোন ধরণের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যদিও ওসমানী মেডিকেলের পরিচালক কঠোর বার্তা দিয়েছেন দালালদের বিরুদ্ধে। কিন্তু সেই নির্দেশনাকে মানছে না হাসপাতালের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জুয়েল চৌধুরী বলেন, প্রায়ই পুলিশ দালাল ও চোরদের আটক করছে। কাউকে তারা চেনেন না। দালাল ও চোরচক্রের কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানটির বদনাম হচ্ছে উল্লেখ করে ওসমানী
হাসপাতাল রোগী কল্যাণ সমিতির দাতা সদস্য আবদুল জব্বার জলিল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি বাড়লে এটি থামানো সম্ভব। আগামী সভায় বিষয়টি উপস্থাপন করব। ওসমানী হাসপাতাল সিলেট বিভাগে সরকারি চিকিৎসার প্রধান ভরসাস্থল। সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ছাড়াও প্রতিদিন অনেক জায়গা থেকে রোগী ভর্তি হন এখানে। ৯০০ শয্যার বিপরীতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় থাকে আড়াই হাজারের ওপরে। বহির্বিভাগে চিকিৎসা নেন সম সংখ্যক রোগী।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, এক রোগীর সঙ্গে তিন থেকে পাঁচজন পর্যন্ত স্বজন দেখা যায়। এতে কে দালাল বা চোর, তা চিহ্নিত করা মুশকিল। আমরা মারধর করে কাউকে বের করে দিতে পারি না।
অভিযোগ রয়েছে, দালালদের আশ্রয়-প্রশ্রয় দেয় হাসপাতাল এলাকায় গড়ে ওঠা একাধিক ফার্মেসি। এর মধ্যে ২ নম্বর গেটের সামনের মালিপাড়া গলিতে রয়েছে এমন আটটি ফার্মেসি। এসব ফার্মেসিকে কেন্দ্র করে আঙ্গুর, মাহমুদ, মানিক, কয়েস, সায়েম, কালাম, জাহেদ, শাহিন, কামরুল, মাসুম, সুহেল, হুসেন, মিলন, সাইফুল, আল আমিনসহ ২০-২৫ জনের একটি দালাল সিন্ডিকেট রয়েছে।
তাদের মধ্যে সাইফুলের সঙ্গে কথা হলে জানান, তাঁর বাড়ি সুনামগঞ্জে। কোনো রোগীর স্বজন সহযোগিতা চাইলে করেন। কাউকে ঠকান না। চোরদেরও রয়েছে সিন্ডিকেট। বিভিন্ন ওয়ার্ডে সন্ধ্যা ও রাতে এদের বেশি দেখা যায়। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, ১, ৩, ৬, ১১, ১৫, ২৬ নম্বরসহ কয়েকটি ওয়ার্ডে বেশি চুরি হয়। এমনকি হাসপাতালের স্টাফদের মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির ঘটনাও ঘটেছে। ওয়ার্ড থেকে রোগীর স্বজন ¯িøপ নিয়ে বের হলেই কম দামে বা বাকিতে ওষুধ কিনে দেওয়ার কথা বলে ভাগিয়ে নিয়ে যায় দালালরা। ৭০০ টাকার ওষুধ সাত হাজার টাকা রাখার নজিরও রয়েছে।
এম সি




