দিরাইয়ে দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

দিরাইয়ে দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৬/২০২৫ ১০:০০:৩১ পূর্বাহ্ন

দিরাইয়ে দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দিরাইয় উপজেললায় অঞ্জলি নৃত্যনিকেতন ও অনির্বাণ নৃত্যাঙ্গনের উদ্যোগে দিনব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা গণমিলনায়তন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

অঞ্জলি নৃত্য নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ও অনির্বান নৃত্যাঙ্গনের প্রশিক্ষক সুচিতা রায়ের সার্বিক পরিচালনায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত নৃত্যগুরু নিলাঞ্জনা যুঁই। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অংকুর সাংস্কৃতিক সেবা পরিষদ'র প্রশিক্ষক বিষ্ণু পদ দাস, সাংষ্কৃতিক জোটের আহ্বায়ক নারায়ণ চন্দ্র দাস, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান লিটন,দিরাই উপজেলা খেলাঘর সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, উদীচী দিরাই শাখা সভাপতি মনোজ পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অনুপম দাস,শিক্ষক বকুল রায় প্রমূখ। 

৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণে দিনব্যাপী কর্মশালায় নৃত্যের তালিম দেন নৃত্যশৈলী সিলেটের প্রতিষ্টাতা ও পরিচালক  নৃত্য গুরু নিলাঞ্জনা যুঁই। নৃত্য কর্মশালা পরবর্তীতে অংশ গ্রহণকারী প্রত্যেকের হাতে সনদ প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার