বাবাকে খুঁজে বেড়ায় আলফা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বাবাকে খুঁজে বেড়ায় আলফা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৩ ০৩:৫৫:৩৭ পূর্বাহ্ন

বাবাকে খুঁজে বেড়ায় আলফা

মায়ের কোলে ছোট আলফা। ফাইল ছবি


বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে  নির্যাতনে নিহত  রায়হানের সেই শিশুকন্যা রাহনুমা আক্তার আলফা এখন কথা বলতে শিখেছে। অন্যরা যখন বাবাবে ডাকে তখন সেও তার বাবাকে খোঁজে। এমনটিই জানালেন রায়হানের মা।

মঙ্গলবার রায়হানের মৃত্যুবার্ষিকীতে কেমন আছেন তারা সে খবর জানতে চাইলে কথা প্রসঙ্গে এমন তথ্য রায়হানের মাতা সালমা বেগম। তিনি দৈনিক জৈন্তা বার্তা’কে বলেন আমি এখন অসুস্থ। ডায়াবেটিকস বেড়েছে। শরীরে জ্বর ক’দিন থেকে। হাসপাতালে ছিলাম। আজ ফিরেছি। 

তিনি বলেন, কাল ( ১১ অক্টোবর) আমার ছেলে মৃত্যু তারিখ। তাই খারাপ সবার। 

সালমা বেগম বলেন, ২০২০ সালের ১০ অক্টোবর সন্ধায় বাসা থেকে বের হয়ে যায় রায়হান। আর ১১ অক্টোবর শনিবার সকাল  ৭টায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছিলো। ২০২১ সালের ৫ মে পুলিশ এসআই আকবরসহ আসামীদের বিরুদ্ধে চার্জশীট দেয় । এতে ৬৯ জনকে সাক্ষী রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী ছাড়াও তিনজন চিকিৎসক, তিনজন ম্যাজিস্ট্রেট এবং তিনজন জন তদন্তকারী কর্মকর্তাকে সাক্ষী রাখা হয়েছে। 

কথা প্রসঙ্গে রায়হানের মাতা সালমা বেগম বলেন, রায়হানের একমাত্র কন্যা রাহনুমা আক্তার আলফার বয়স এখন তিন বছর ৩ মাস। সে কথা বলতে শিখেছে। তার বাবার মুৃত্যুর সময় তার বয়স ছিলো মাত্র ২ মাস। তিনি আলফার জন্য দোয়া চান।

উল্লেখ্য বৃহস্পতিবার এ মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য্য তারিখ।

ডিডি