জামালগঞ্জে বিয়ে বাড়িতে হা ম লা, নারীসহ আ হ ত ১০
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

জামালগঞ্জে বিয়ে বাড়িতে হা ম লা, নারীসহ আ হ ত ১০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/০৬/২০২৫ ০৭:০২:২০ পূর্বাহ্ন

জামালগঞ্জে বিয়ে বাড়িতে হা ম লা, নারীসহ আ হ ত ১০

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের বড়ঘাগটিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ঘাঘটিয়া গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজন এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে বাড়িতে রান্নাবান্না চলাকালীন সময়ে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুর রউফের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন: আব্দুস সাত্তার (৭০), জুলেখা বেগম (৫০) ,এমরুল হাসান (৩০),নুরুজ্জামান (৩০),সাবিকুন নাহার (৪০), আবু তালহা (২৪),আকমল (৩০),আব্দুল হক (৩৫)।

ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুমন দেব রাতেই ঘটনাস্থলে যান। তিনি জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার