সুনামগঞ্জে চু রি র চার মাস পর দুবাই প্রবাসীর কাছ থেকে আইফোন উ দ্ধা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

পুলিশের ভূমিকায় প্রশ্ন

সুনামগঞ্জে চু রি র চার মাস পর দুবাই প্রবাসীর কাছ থেকে আইফোন উ দ্ধা র

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৬/২০২৫ ০৬:০১:০১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে চু রি র চার মাস পর দুবাই প্রবাসীর কাছ থেকে আইফোন উ দ্ধা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের তিনটি দোকান থেকে ৭৮ লাখ টাকার মোবাইল ফোন চুরির চার মাস পর চুরি যাওয়া একটি আইফোন উদ্ধার করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত মঙ্গলবার দিরাই উপজেলার এক দুবাইপ্রবাসীর কাছ থেকে এটি উদ্ধার করা হয়। তবে এতদিনেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি জগন্নাথপুর থানা পুলিশ।

চুরি যাওয়া ফোনটি অন্য একটি পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শকের (এসআই) সহযোগিতায় উদ্ধার হওয়ায় জগন্নাথপুর থানা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মোবাইল ব্যবসায়ীরা।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে মুখে মাস্ক পরা পাঁচজন দুর্বৃত্ত জগন্নাথপুর সদরের মোবাইল মার্কেটের তিনটি দোকান—‘রাফি টেলিকম’ (দুটি শাখা) ও ‘এসএ টেলিকম’-এর তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোনসেট চুরি করে। সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়া এ চুরির ঘটনায় রাফি টেলিকমের মালিক কামরুজ্জামান কামরান ওই দিনই অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদী কামরান বলেন, “ঘটনার পর জগন্নাথপুর থানা পুলিশের কোনো কার্যকর তৎপরতা দেখতে পাইনি। তাই আমার পরিচিত একজন এসআইয়ের সহযোগিতায় যেসব ফোনের আইএমইআই নম্বর জানা ছিল, সেগুলো প্রযুক্তি ব্যবহারে ট্র্যাক করি। এভাবে চার মাস পর এক লাখ টাকা মূল্যের একটি আইফোন দিরাই উপজেলার এক দুবাইপ্রবাসীর কাছ থেকে উদ্ধার করি।

তিনি জানান, ওই প্রবাসী দুবাইয়ের যমযম আল মাদিনা নামের একটি দোকান থেকে মোবাইলটি প্রায় ৭৫ হাজার টাকায় কিনেছিলেন এবং রশিদও জমা দিয়েছেন। বিষয়টি জানার পর প্রবাসী নিজেই ফোনটি ফেরত দেন।

এসএ টেলিকমের মালিক সুহেল মিয়া বলেন, “সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত থানা পুলিশের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। একজন ব্যবসায়ী নিজ উদ্যোগে ফোন উদ্ধার করতে পারলে পুলিশ এতদিনেও কিছু করতে পারল না—এটাই তো বড় প্রশ্ন।

মোবাইল ব্যবসায়ী সমিতির সভাপতি রূপ মিয়া বলেন, “চুরি যাওয়া মোবাইল উদ্ধার ও দায়ীদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে ব্যবসায়ীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ও জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, “ঘটনার পর থেকেই আমরা তদন্ত করছি এবং চোরদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি। মুখে মাস্ক থাকায় সনাক্ত করতে সময় লাগছে, তবে আমরা পিছিয়ে নেই।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার