হবিগঞ্জে চাচার হাতে ভাতিজি খু*ন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে চাচার হাতে ভাতিজি খু*ন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০২:৫৮:২৯ অপরাহ্ন

হবিগঞ্জে চাচার হাতে ভাতিজি খু*ন

প্রতীকী ছবি


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে ৪র্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে (১০) কুপিয়ে হত্যা করেছেন তার চাচা রেনু মিয়া। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, এক্তিয়ারপুর গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সাথে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হতো। মঙ্গলবার সকালে আবারও দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন রেনু মিয়া। গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার