জগন্নাথপুরে মা দ ক কারবারিকে পুলিশে দিলেন এলাকাবাসী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মা দ ক কারবারিকে পুলিশে দিলেন এলাকাবাসী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ০৯:১৭:৪৬ অপরাহ্ন

জগন্নাথপুরে মা দ ক কারবারিকে পুলিশে দিলেন এলাকাবাসী

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে লিটন মিয়া (৩২) নামের এক মাদক কারবারি কে স্থানীয় এলাকাবাসি ধরে পুলিশে সোর্পদ করেছেন। লিটন জগন্নাথপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর দিঘিরপাড় এলাকার মৃত শাহ আলমের ছেলে।

মঙ্গলবার (১৭ জুন) পুলিশ তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতিকালে জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে মাদকের ব্যাপক বিস্তার পেয়েছে। মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকার লোকজন। ওয়ার্ডবাসী মাদক প্রতিরোধে একটি কমিটি গঠন করেন। ওই কমিটির লোকজন গতকাল সোমবার বিকেলে এলাকার চিহিৃত মাদক কারবারি ও মাদকসেবী লিটন মিয়া ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশে সোর্পন করেন।

জগন্নাথপুর থানায় অফিসার ইনর্চাজ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জেলহাজতে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার