ছবি: সংগৃহীত
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সাংস্কৃতিক সম্পাদক বহুল আলোচিত ইউটিউবার হিরো আলম ও তার বন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি অভিযোগে সিলেট সাইবার আদালতে দুই জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামালের আদালতে এ মামলা করা হয়। মামলার বাদী সাংবাদিক আবুল হোসেন। মামলায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
তাঁরা হলেন সিলেটের মোগলাবাজার থানাধীন খালেরমুখ বাজারের ডুংশ্রী গ্রামের আব্দুল লতিফ এর ছেলে মো. আব্দুল কবির (৩০), ও সুনামগঞ্জ সদর উপজেলার রহমতপুর গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে মো. ছুরত আলী (৪৩)।
মামলার আরজিতে বলা হয়, আসামী মো. আব্দুল কবির বিভিন্ন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে নানা আপত্তিকর ও ব্যঙ্গাত্মক পোস্ট তাঁদের ফেসবুক আইডি থেকে প্রচার করেন। মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধেও কটূক্তি করেন। এ ছাড়া জাতীয় ¯েøাগান ‘জয় বাংলা’কেও বিকৃত করেন। মো. ছুরত আলীর সহযোগীতা নিয়ে ফেসবুকে এমন মন্তব্য করছেন আব্দুল কবির। মামলার বাদি আবুল হোসেন ও তার বন্ধু হিরো আলমের ছবি দিয়ে অশ্লিল মন্তব্য করেন তারা। মামলায় সাইবার নিরাপত্তা আইন ২০২৩- ২৫ (১) (ক) /২৯ (১) /৩৫ ধারায় বিবাদীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।
সিলেটের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।
মামলা প্রসঙ্গে আলোচিত ইউটিউবার হিরো আলম বলেন, আমাকে নিয়ে বাজে মন্তব্য করে কেউ ছাড় পাবে না। দেশের যে কোন স্থনেই হোক না কেন আমি এই অন্যায়ের প্রতিবাদ করবোই। এই অপরাধীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের বাদি করেন তিনি।
এম সি




