দক্ষিণ সুরমায় যুবকের আত্মহত্যা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় যুবকের আত্মহত্যা

দক্ষিন সুরমা প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০১:১৪:৩২ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় যুবকের আত্মহত্যা

ছবি প্রতীকী


দক্ষিণ সুরমার সিলাম চকের বাজার এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 বৃহস্পতিবার সকাল সাতটার দিকে জাবেল আহমদ(২৪) ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। জাবেল উপজেলার জালালপুর ইউনিয়নের সব্দলপুর গ্রামের ইসহাক আলীর ছেলে। পেশায় কাঠমিস্ত্রি  জাবেল মাকে নিয়ে ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। 

জাবেল আহমদের খালা সায়েমা বেগম জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে তার মা প্রস্রাব করতে ঘুম থেকে উঠলে হঠাৎ ঘরের তীরের সাথে ঝুলন্ত লাশ দেখতে পান। সাথে সাথে চিৎকার দিলে আশপাশের লোকজন উঠে আসেন। পরে সকাল সাতটার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা পিপিএম বলেন, পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল মর্গে প্রেরণ করেছে। আইনী বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ডি ডি