জৈন্তাপুর উপজেলা নতুন এসিল্যান্ডকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন শাহ্ জহুরুল হোসেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১২ টায় তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের দপ্তরে আসেন। এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
এর আগে বুধবার (১১অক্টোবর) শাহ্ জহুরুল হোসেনকে বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক আদেশে তাকে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বদলি করা হয়। শাহ্ জহুরুল হোসেন ৩৬তম বিসিএস প্রশাসন কর্মকর্তা।
হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে তার কর্মজীবনের শুরু। জৈন্তাপুরে যোগদানের পূর্বে তিনি দিনাজপুর জেলার বিরল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
উল্লেখ্য গত ১২ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বদলী হলে জৈন্তাপুর উপজেলায় এসিল্যান্ড পদটি শূন্য হয়।
ডিডি




