ই*রানে হা ম লা র প্র তি বা দে বায়তুল মোকাররমে চার সংগঠনের বি ক্ষো ভ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

ই*রানে হা ম লা র প্র তি বা দে বায়তুল মোকাররমে চার সংগঠনের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৩:১৮:৩২ অপরাহ্ন

ই*রানে হা ম লা র প্র তি বা দে বায়তুল মোকাররমে চার সংগঠনের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


দখলদার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি চারটি সংগঠন। শুক্রবার (২০ জুন) বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন।

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হলো- জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস ও ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। একইসঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ইরানের উপর হামলাকে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে