কয়রায় ৭ লাখের বেশি প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অ*ভিযোগ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

কয়রায় ৭ লাখের বেশি প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অ*ভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১১/২০২৬ ০৬:৪৮:২৬ অপরাহ্ন

কয়রায় ৭ লাখের বেশি প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণের অ*ভিযোগ

সংগৃহীত


খুলনার কয়রায় ৩২ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য বরাদ্দকৃত পুষ্টিকর বিস্কুট বিতরণে ভয়াবহ অনিয়ম ও মেয়াদ জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। একই বিস্কুটের বাইরের কার্টনে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত দেখানো হলেও, ভেতরের মূল প্যাকেটে মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ রয়েছে ২৫ এপ্রিল ২০২৬। অর্থাৎ, বাইরের কার্টনে নতুন মেয়াদ বসিয়ে ভেতরে মেয়াদোত্তীর্ণ বিস্কুট সরবরাহের মাধ্যমে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলা হয়েছে।

গত ৩ নভেম্বর থেকে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই বিস্কুট বিতরণ কার্যক্রম শুরু হয়। কার্টনের গায়ে ২০২৭ সালের মেয়াদ দেখে শিক্ষকরা তা বিশ্বাস করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। তবে কার্টন খুলে ভেতরের প্যাকেটের তারিখ যাচাই না করায় ইতিমধ্যে প্রায় ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট মেয়াদোত্তীর্ণ বিস্কুট শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। গত ১১ নভেম্বর সরেজমিনে দেয়াড়া, খেজুরডাঙ্গা ও শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ তারিখ সম্বলিত বিস্কুটের মজুত পাওয়া যায়। সংশ্লিষ্ট শিক্ষকগণ জানান, সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ভেতরের প্যাকেটের মেয়াদ সম্পর্কে কোনো ধরনের সতর্কবার্তা দেওয়া হয়নব্যাপক অনিয়ম ও ক্ষোভের মুখে পড়ে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ সয়াবিন প্রজেক্ট লিমিটেড’-এর কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা দিপু প্যাকেটের মেয়াদের তারিখে ভুল থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইতিমধ্যেই দুই হাজারের বেশি কার্টন বিস্কুট ফিরিয়ে নেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিস্কুট বিতরণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।একই পণ্যের বাইরের কার্টন ও ভেতরের প্যাকেটে মেয়াদের এমন অসংগতি কীভাবে তৈরি হলো, সরবরাহের আগে মান ও মেয়াদ যাচাইয়ের দায়িত্বে কারা ছিলেন এবং ইতিমধ্যে বিতরণ করা ৭ লাখ ৬৫ হাজার প্যাকেটের কতগুলো শিক্ষার্থীরা সেবন করেছে—তা নিয়ে জনমনে তীব্র প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জৈন্তাবার্তা/সুলতানা