শাবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র, সম্পাদক হাসান নাঈম
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শাবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র, সম্পাদক হাসান নাঈম

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৫:৫৭:৪৩ পূর্বাহ্ন

শাবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র, সম্পাদক হাসান নাঈম

শাবি প্রেসক্লাবের সভাপতি রুদ্র ও সম্পাদক হাসান নাঈম


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৯তম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম রুদ্র ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলা নিউজটুয়েন্টিফোরের প্রতিনিধি হাসান নাঈম  নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ২টায় শাবি প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাবিপ্রবি গবেষণা কেন্দ্রের পরিচালক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া এবং সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম খান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত (দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক জুবায়েদুল হক রবিন (দৈনিক যুগান্তর), কোষাধ্যক্ষ তানভীর হাসান (দৈনিক আজকের পত্রিকা), দপ্তর সম্পাদক নাঈম আহমেদ শুভ (দৈনিক মানবজমিন)।

এ ছাড়া কার্যকরী সদস্য-১, কার্যকরী সদস্য-২, কার্যকরী সদস্য-৩ হিসেবে যথাক্রমে আদনান হৃদয় (দৈনিক অধিকার), নূর আলম(দৈনিক সিলেট বানী) এবং সাগর হাসান শুভ্র (দৈনিক যুগভেরী) নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন আজিজ খান, শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবু সাঈদ আঁরফিন খান, সহকারী প্রক্টর মোহামমদ মিজানুর রহমান, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি নাজমুল হুদা, সহ-সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সদস্যবৃন্দ ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নবগঠিত এ কমিটিকে শুভেচ্ছা জানান। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধক্ষকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত সদস্যরা।

ডিডি