মানিকগঞ্জে বা স চা পা য় প্রা ণ গেল মোটরসাইকেল আরোহীর
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

মানিকগঞ্জে বা স চা পা য় প্রা ণ গেল মোটরসাইকেল আরোহীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ১০:৩৮:০৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জে বা স চা পা য় প্রা ণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি


মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় তারা মিয়া (৩৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের চরখণ্ড গোলড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া সদর উপজেলার জাগীর ইউনিয়নের জাগীর গ্রামের বাসিন্দা ও মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি চরখণ্ড গোলড়া এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তারা মিয়া মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। চরখণ্ড গোলড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল সারোয়ার বলেন, সকালে কর্মস্থলে যাওয়ার সময় বাসচাপায় ওই যুবক মারা যান। বাসটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে