‘আলোকিত মানুষ হওয়ার লক্ষ্যে শিক্ষা অর্জন করতে হবে’
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাট ডৌবাড়ী ঘোড়াইল কলেজে নবীন বরণ

‘আলোকিত মানুষ হওয়ার লক্ষ্যে শিক্ষা অর্জন করতে হবে’

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৭:০৭:২৬ পূর্বাহ্ন

‘আলোকিত মানুষ হওয়ার লক্ষ্যে শিক্ষা অর্জন করতে হবে’

ঘোড়াইল কলেজে নবীন বরণ


শুধু সনদ অর্জনের জন্য নয়, আলোকিত মানুষ হওয়ার জন্য পড়ালেখা করতে হবে। দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১ টায় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ঘোড়াইল কলেজ মিলনায়তনে (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান এসব কথা বলেন।

ইউএনও বলেন, একটি সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষার প্রয়োজনীয়তা আছে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। নবীন শিক্ষার্থীরা দেশ ও জাতির কর্ণধার। তিনি বলেন,শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে। যাতে তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আধুনিক বিশ্বে কী ঘটছে? তা শিক্ষার্থীদের জানতে হবে।

তিনি আরো বলেন,বিদ্যালয় জ্ঞান আহরণের জায়গা। এখানে যে যত বেশি জ্ঞান আহরণের চেষ্টা করবে, সে তত বেশি জ্ঞানে সমৃদ্ধ হবে। শিক্ষার্থীদের  মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সঠিক ইতিহাস জানার মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

ডৌবাড়ী ঘোড়াইল কলেজের আয়োজনে মোঃ মিছবাহ আহমদের সঞ্চালনায় ও কলেজ গভর্নিং বডির সভাপতি ও জেলা পরিষদ সদস্য সুভাষ দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, রমজান রূপজান একাডেমিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল হক,জালালাবাদ গ্যাসের উপ-পরিচালক মোহাম্মদ আলী খোকন ও কোওর বাজার বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যনন্দ দাস, নগর ডেংরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম মামুন,রহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দীন,ডৌবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শহিদুল্লাহ, ডৌবাড়ী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক মেম্বার শহিদুর রহমান,সাবেক মেম্বার মোঃ শিব্বির আহমদ,ডৌবাড়ী ইউনিয়ন ল পোস্টমাস্টার মহিবুর রহমান,বিয়ানীবাজার সরকারি কলেজের প্রফেসর মোঃ সিরাজ উদ্দিন, সাবেক মেম্বার ইয়াকুব আলী,  গোয়াইনঘাট  সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

ab