জামালগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

জামালগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৬/২০২৫ ১০:১৫:২৪ অপরাহ্ন

জামালগঞ্জে সদর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ

ছবি: নিজস্ব


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র জামালগঞ্জ উপজেলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কাঠামো গতিশীল ও ইউনিয়ন কমিটি গঠন করার লক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে লক্ষীপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে ১ম যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল মালিক ও ২য় যুগ্ম আহবায়ক মোঃ আজিজুর রহমানের যৌথ পরিচালনায় সমাবেশে  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, মাসুম মাহমুদ তালুকদার, এমদাদুল হক আফিন্দী, এডভোকেট শাহিনুর রহমান , জুলফিকার চৌধুরী রানা , ফজলুল কাদের চৌধুরী, নবী হোসেন, নুরে আলম ফরায়েজী,সামছুজ্জামান ধন মিয়া, আলী আক্কাস মুরাদ, গোলাম রব্বানী আফিন্দী, ইকবাল হাসান তালুকদার, সাজ্জাদ  মাহমুদ তালুকদার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লখ্য এর আগে সাচনা বাজার, বেহেলী, ফেনারবাক, জামালগঞ্জ উত্তর ও ভীমখালী  ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার