হবিগঞ্জে বাবা-ছেলের ম*দের ব্যবসা, আ*টক ১
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

হবিগঞ্জে বাবা-ছেলের ম*দের ব্যবসা, আ*টক ১

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৩:০১:৩৪ অপরাহ্ন

হবিগঞ্জে বাবা-ছেলের ম*দের ব্যবসা, আ*টক ১


হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে একটি বসতঘর থেকে বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বাড়ির মালিককে আটক করা হলেও তার ছেলে পলাতক রয়েছেন।

শনিবার (২১ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি, হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে নিবারণ দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরের একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে ৩৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের পরিমাণ প্রায় ১২.৩৭৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে নিবারণ দত্ত জানান, তার ছেলে নিপুল দত্ত এই মদগুলো বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুত করে রাখেন এবং তিনি নিজে এ কাজে তাকে সহযোগিতা করছিলেন।

আটককৃত নিবারণ দত্তকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার