জগন্নাথপুরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জগন্নাথপুরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৬/২০২৫ ০৬:০৫:৪৯ অপরাহ্ন

জগন্নাথপুরে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা

ছবি: নিজস্ব


জলযানের মধ্যে নৌকার সংখ্যাই সব চেয়ে বেশি। মানুষ খুব প্রাচীনকাল থেকেই নানা রকমের নৌকা ব্যবহার করে আসছে। কিন্তু বর্তমানে কালের আবর্তে ও খাল বিল ভরাট হওয়ার কারনে হারিয়ে গেছে নৌকা শিল্প। নৌকা তৈরির প্রয়োজনীয় উপকরণের মূল্য বৃদ্ধি,খাল-বিল ভরাট,রাস্তা নির্মান ও আর্থিক অনটনের ফলে এ শিল্পের কারিগররা এখন পেশা ছেড়ে দিচ্ছে। ফলে হারিয়ে যেতে বসেছে নৌকা শিল্প। তাছাড়া আর্থিক দুরাবস্থা এবং নৌকা তৈরির উপকরণের মূল্য দিন দিন বেড়ে যাওয়ায় কারিগররা তাদের প্রাচীন এ পেশা ছেড়ে দিচ্ছে।

এক সময় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে গ্রাম গুলোতে প্রবেশ করলেই খাল ও বিলে এবং প্রত্যেক বাড়ি থেকে ঠকঠক শব্দ ভেসে আসতো। কাঠে হাতুড়ি দিয়ে পেরেক মেরে নৌকা তৈরির শব্দ শোনা যেত পুরো গ্রামজুড়ে। আজকাল সেই শব্দ আর কানে আসেনা। শত অভাব-অনটনের মধ্যেও জগন্নাথপুর উপজেলার কিছু কারিগর এ ঐতিহ্যবাহী পেশাটি এখনও আকঁড়ে ধরে আছে। বাকী কারিগররা এখন পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় নিজেদের নিয়োজিত করেছে।

একসময় জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজার, রানীগঞ্জ বাজার, রসুলগঞ্জ বাজার,গন্ধপুর বাজার,কেশবপুর বাজার, ভবের বাজার,সৈয়দপুর বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ন বাজারে বর্ষা মৌসুমের সময় বাজারের কাছে নৌকাগুলো সারি হয়ে থাকতে দেখা যেত। তখন খাল বিলে মানুষেরা নৌকা করে বাজার গিয়ে তাদের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করতো।

স্থানীয় নৌকার কারিগর অখিল সূত্রধর বলেন, ছোট আকারের একটা নৌকা তৈরি করতে ৫/৬ হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু হাটে নিয়ে এলে সে নৌকা ৫-৬ হাজার টাকা বিক্রি করতেও হিমশিম খেতে হয়। আমাদের বর্তমান প্রজন্ম এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন আর কেউ এ পেশায় থাকছে না। আগামী দিনগুলোতে নৌকাশিল্প হারিয়ে যাবে।

জগন্নাথপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও হাওর বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব অমিত দেব বলেন,এক সময় বিয়ে-শাদিতে এক গ্রামের বরযাত্রী অন্য গ্রামে নৌকা সাজিয়ে নিয়ে যেত বিয়ের জন্য। স্কুল-কলেজ, হাটবাজার, মাল আনা-নেওয়ার কাজে এসব নৌকা ব্যবহার করা হত। গত ৩০ বছর ধরে এ দৃশ্য আর দেখা যায় না। এখন প্রায় প্রতিটি গ্রামেই রাস্তা নির্মাণ হওয়ায় নৌকার ব্যবহার অনেকটা কমে গেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার