পুতিনকে চিঠি দিয়েছেন খামেনি
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

পুতিনকে চিঠি দিয়েছেন খামেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৬/২০২৫ ১০:৪৪:৫৯ অপরাহ্ন

পুতিনকে চিঠি দিয়েছেন খামেনি

ফাইল ছবি


ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার সহযোগিতা চেয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সোমবার মস্কো সফরে গিয়ে চিঠিটি পুতিনকে পৌঁছে দিয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। ইরানের পররাষ্ট্র মন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচিও সোমবার রাশিয়ার বৃহত্তম বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিতে রাশিয়া ও ইরান তাদের অবস্থান সমন্বয় করছে।

মস্কোতে আরাগচি পৌঁছানোর পর তার সঙ্গে বৈঠক করেছেন পুতিন। তবে সেই বৈঠকে কী কী আলোচনা হয়েছে— তা আরাগচি বা ক্রেমলিনের কর্মকর্তারা— কেউই প্রকাশ করেনি।

প্রসঙ্গত, বিপ্লবের মাধ্যমে ১৯৭৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসীন হওয়ার পর গত ৪৫ বছরে ইরানের ইসলামপন্থি শাসকগোষ্ঠীর সামনে বহু চ্যালেঞ্জ এসেছে, সেসব মোকাবিলায় ইরান কখনও অপর রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা চায়নি।

সেই হিসেবে এই প্রথম কোনো দেশের কাছে সহযোগিতা চাইলো ইরান

অবশ্য ইরানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের এবং গত ১৩ জুন ইরানে ইসরায়েলের বিমান অভিযান শুরুর পরপরই এই হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছিল রাশিয়া। জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের অধিবেশনেও রাশিয়া ইরানে ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার