সিলেটে দেড় বছর আগের দুর্ঘটনার সেই পুরনো ছবি নতুন করে ভাইরাল
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সিলেটে দেড় বছর আগের দুর্ঘটনার সেই পুরনো ছবি নতুন করে ভাইরাল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০১:০৩:০৬ পূর্বাহ্ন

সিলেটে দেড় বছর আগের দুর্ঘটনার সেই পুরনো ছবি নতুন করে ভাইরাল

ছবি: সংগৃহীত


সিলেটে দেড় বছর আগের দুর্ঘটনার পুরনো ছবি নতুন করে ভাইরাল হয়েছে। হঠাৎ করেই  বৃহস্পতিবার রাতে ফেসবুকের বিভিন্ন পেইজে পুরনো ছবিগুলো দিয়ে অনেককেই স্ট্যাটাস দিতে দেখা যায়।

এই তালিকায় আছে নিউজ পোর্টাল ড্রিম সিলেটের ফেইসবুক পেইজসহ বেশ কিছু আইডি। তবে সবগুলো স্ট্যাটাসই প্রায় একই রকম। এদিকে বিষয়টি সম্পর্কে না জেনে আবার শেয়ার করছেন অনেকে। 

এতে উল্লেখ করা হয়, ‌‌'কিছুক্ষণ আগে সিলেটের কদমতলীতে পরিবার সহ এক্সিডেন্ট করেছেন এখন উনারা সিলেট ওসমানী মেডিকেলে আছেন কেউ যদি চিনে থাকেন তাহলে উনাদের পরিবারের আত্মীয়-স্বজনদের কাছে খবরটি পৌঁছে দেন।একটি শেয়ারের মাধ্যমে। 01616*****94'। কিন্তু যে মোবাইল ফোন নম্বর টি ফেইসবুক পোস্টে ব্যবহার করেছে সেটিও বন্ধ নম্বর। পোস্টে দেওয়া নম্বরে বার বার কল দেওয়ার পরও বন্ধ পাওয়া গেছে। 

তবে খোঁজ নিয়ে জানা যায়, দুর্ঘটনার ছবিগুলো ২০২২ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিলের। প্রায় দেড় বছর আগের পুরনো ছবি হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

এবিষয়ে দক্ষিণ সুরমা থানা ওসি শামসুদ্দোহা পিপিএম গণমাধ্যমকে বলেন, এটা একটা ফেইক নিউজ। কেউ হয়তো মানুষকে বিভ্রান্ত করে আর্থিক ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

এম সি