যুবকের জুতায় লুকানো ছিল ৮৬ লাখ টাকার স্বর্ণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

যুবকের জুতায় লুকানো ছিল ৮৬ লাখ টাকার স্বর্ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৬/২০২৫ ০৮:২৬:১৪ অপরাহ্ন

যুবকের জুতায় লুকানো ছিল ৮৬ লাখ টাকার স্বর্ণ

ছবি : সংগৃহীত


যশোরে ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ জুন) ভোর ৫টার দিকে শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ময়নাল মোল্লা (৩৫) ঢাকা মিরপুরের ৯নং ওয়ার্ডের আজগর মোল্লার ছেলে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৭ হাজার ৭০২ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে ঝুমঝুমপুর এলাকা থেকে ময়নাল মোল্লাকে আটক করা হয়। এ সময় তার জুতার সোলের ভেতরে বিশেষ কায়দার লুকায়িত ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ময়নালের কাছ থেকে একটি মোবাইলও জব্দ করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর-সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিলেন। ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরা গমন করছিলেন ময়নাল মোল্লা।

তিনি আরও বলেন, স্বর্ণসহ আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর এবং স্বর্ণ ট্রেজারিতে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি