সেই ছাত্রীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সেই ছাত্রীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ১২:৪৩:১৭ অপরাহ্ন

সেই ছাত্রীর পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার

ছবি : সংগৃহীত


মাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় দেরি হওয়ায় সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি আনিসা আহমেদ নামে এক এইচএসসি শিক্ষার্থী। এতে তিনি পরীক্ষায় অংশ নিতে পারেননি। তবে মানবিক দিক বিবেচনায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে সরকার।

শুক্রবার (২৭ জুন) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় দেরি হওয়ায় রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের ওই শিক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা চলছে। আমরা তার এই দুঃসময়ে সহমর্মী। পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি