একটি গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করছে: ইমরান আহমদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

একটি গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করছে: ইমরান আহমদ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০৩:১৭:৫৯ পূর্বাহ্ন

একটি গোষ্ঠী সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র করছে: ইমরান আহমদ

দুর্গাপূজা উপলক্ষ্যে অনুদান বিতরণ করছেন প্রবাসীকল্যান মন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত পিত হয়েছে বাংলাদেশে। যা বিশ্বের কাছে একটি রোল মডেল। এই দেশে ২০০১ পরবর্তী সময়ে সাম্প্রদায়িক হামলা কিংবা জঙ্গিবাদের মত কালো অধ্যায় এখন আর নেই। কিন্তু একটি গোষ্ঠী এখোনোও এই সম্প্রীতি বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। 

জৈন্তাপুর উপজেলা আসন্ন শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে কথাগুলো বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। 

শুক্রবার (১৩ অক্টোবর) জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও  জৈন্তাপুর উপজেলা পূজা উৎযাপন পরিষদের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

  জৈন্তাপুর সার্বজনীন পূজা উৎযাপন কমিটির সভাপতি ( ভারপ্রাপ্ত) নিবারণ চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। 

বক্তব্যে তিনি আরো বলেন, আজকে আমি এসেছি পূজার আনন্দ উপভোগ করতে। ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটিকে বাস্তবে রূপ দিয়ে বাংলাদেশে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু একটি পক্ষ আসন্ন শারদীয় দূর্গা পূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানামুখী অপপ্রচার কিংবা গুজব চালাতে পারে।

 সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকলকে একসাথে পূজার আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার অনুরোধ জানান তিনি।

তিনি জৈন্তাপুরে ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা কাজে নিয়োজিত হবার আহবান জানান। তিনি স্মরণ করিয়ে দেন ২০০১ সালের পরবর্তী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ইতিহাস। এই সম্প্রতিকে নষ্ট করে রাজনৈতিক ইস্যু সৃষ্টিতে মরিয়া স্বাধীনতা বিরোধী একটি চক্র।

তিনি আরো বলেন, সংখ্যালঘু কথাটি মানুষের সৃষ্টি। আমরা সবাই মানুষ এবং যার যার ধর্ম পালন করে থাকি। তাই সংখ্যালঘু কথাটি না বলার আহবান জানান তিনি। তিনি বলেন দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুনরায় নির্বাচিত করা ছাড়া আর কোন বিকল্প নাই।

এ সময় জৈন্তাপুর উপজেলায় ২৩টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে শারদীয় শুভেচ্ছা হিসেবে সরকার কর্তৃক ও মন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)  মো আল আমিন, জৈন্তাপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ ও নিপেন্দ্র কুমার দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী সহ উপজেলা সার্বজনীন পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ২০২৩-২৪ অর্থ বছরে রবিমৌসুমে ও একই অর্থ বছরে উপজেলা পরিষদের অর্থায়নে প্রনোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক স্যার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

ডি ডি