দরজা ভেঙে ধ*র্ষণ : ফজর আলীসহ গ্রে*প্তার ৫
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দরজা ভেঙে ধ*র্ষণ : ফজর আলীসহ গ্রে*প্তার ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ১২:৩২:৫৬ অপরাহ্ন

দরজা ভেঙে ধ*র্ষণ : ফজর আলীসহ গ্রে*প্তার ৫


কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৯ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।

তিনি বলেন, ‘অভিযুক্ত ফজর আলী ছাড়াও এখন পর্যন্ত আমরা আরও চারজনকে গ্রেপ্তার করেছি, যারা ওই ঘটনাস্থলে গিয়ে ভিডিও করে নারীকে যৌন হয়রানি করেছিল।’

গ্রেপ্তাররা হলেন- মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা বাহেরচর গ্রামের আব্দুল হান্নানের ছেলে সুমন, জাফর আলীর ছেলে রমজান, মো. আলমের ছেলে মো. আরিফ ও মো. তালেম হোসেনের ছেলে মো. অনিক।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ‘মূল আসামি ফজর আলীকে রবিবার ভোর ৫টায় ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বাকি যে চার আসামি আছে, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। সেটি হতে পারে ডিজিটাল নিরাপত্তা আইনে অথবা যৌন হয়রানির অভিযোগে।’

এ ঘটনায় ভুক্তভোগী নারী মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, তিনি প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর থেকেই ফজর আলী নামে ওই ব্যক্তি তাকে বিরক্ত করছিল। গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে ফজর আলী কৌশলে বাড়িতে ঢুকে গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করে এবং কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়। এসময় ওই নারীর বাবা-মা বাড়িতে ছিলেন না।

প্রসঙ্গত, এই ঘটনায় অভিযুক্ত ফজর আলী উপজেলার বাহেরচর পাচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। ‘টাকা ধার নেওয়া নিয়ে’ ফজর আলীর সঙ্গে পরিচয় ঘটে বলে জানিয়েছেন ওই নারী। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে প্রবেশ করেছিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি