৫৫ বছরের সাংবাদিককে বিয়ে করলেন জেফ বেজোস
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

৫৫ বছরের সাংবাদিককে বিয়ে করলেন জেফ বেজোস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৬/২০২৫ ০৫:১০:১১ অপরাহ্ন

৫৫ বছরের সাংবাদিককে বিয়ে করলেন জেফ বেজোস

ছবি : সংগৃহীত


অ্যামাজন প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ৬০ বছর পেরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নবপরিণীতা স্ত্রী, সাংবাদিক লরেন সানচেজের বয়স ৫৫ বছর।

গত ২৭ জুন, শুক্রবার, ইতালির ভেনিসের সান জর্জিয়ো আইল্যান্ডে তারা বিয়ে সারেন। ২৬ জুন থেকে টানা তিন দিনের বিলাসবহুল, রাজকীয় বিবাহ অনুষ্ঠান পালিত হচ্ছে। ২৮ জুন অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা।

জীবনের শেষবেলায় বিয়ে করা নিয়ে সমাজের প্রচলিত কিছু ধারণা থাকলেও এর নানাবিধ উপকারিতাও রয়েছে। চীনের একটি গবেষণায় বলা হয়েছিল, কম বয়সে বিয়ে করলে বিবাহবিচ্ছেদের ঝুঁকি বেশি থাকে।

সেই গবেষণাতেই দেখা যায়, আমেরিকায় যাদের বিবাহবিচ্ছেদ বেশি হয়, তাদের মধ্যে কম বয়সে বিয়ে করা যুগলদের সংখ্যা বেশি। তরুণদের অভিজ্ঞতার অভাব এবং অর্থনৈতিক অনিশ্চয়তা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করে। যদিও এই গবেষণাটি ২৫ বছর বা তার কম বয়সী দম্পতিদের নিয়ে করা হয়েছিল। এর বিপরীতে, ৫০-৬০ বছর পেরিয়ে বিয়ে করে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না খুব বেশি। ৬০ বছর বয়সে বিয়ে করা একদিকে যেমন কিছু অসুবিধার সৃষ্টি করতে পারে, তেমনই এর কিছু সুফলও রয়েছে।

‘ন্যাশনাল জিওগ্রাফিক’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক দম্পতিরা সাধারণত নিজেদের চাহিদা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন। অনেকেই এই বয়সে পেশাগতভাবে প্রতিষ্ঠিত হওয়ায় আর্থিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়ে না। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার