গোয়াইনঘাটে কৃষকদের সাথে দূর্বৃত্তদের এ কেমন বর্বরতা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাটে কৃষকদের সাথে দূর্বৃত্তদের এ কেমন বর্বরতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৩ ০৬:৫৭:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে কৃষকদের সাথে দূর্বৃত্তদের এ কেমন বর্বরতা

ছবি : সংগৃহিত


একেমন বর্বরতা। আগাছা নাশক কীটনাশক দিয়ে ১০ জন  কৃষকদের নাগা মরিচের চারা ধানক্ষেত ধ্বংস করে দিয়েছে দূর্বৃত্তরা ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর এলাকায়। বুধবার বা বৃহস্পতিবার গভীর রাতে যে কোন সময় এঘটনা ঘটে।

এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক সানি আহমদ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দাযের করেছেন। শুক্রবার সকালে সরজমিন গিয়ে দেখা যায় গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের নয়াগ্রাম উত্তর গ্রামে আব্দুন নুর, আবুল হাসনাত, নিপন দাশ, আব্দুল হান্নান, ফয়সাল আহমদ, বাশির উদ্দিন ও আব্দুল আহাদের ৬ বীটে প্রায় ১৫ হাজার নাগা মরিচের চারা গাছে আগাছা নাশক কীটনাশক স্প্রে করে চারা গাছ ধ্বংস করে দিয়েছে দূর্বৃত্তরা। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

অপরদিকে একই গ্রামের আব্দুল হাশিম ও সানি আহমদের ১বিঘা আমন ক্ষেত কীটনাশক স্প্রে দিয়ে ধ্বংস করে দিয়েছে দূবৃত্তরা।

জানা গেছে প্রতি বছর একজন কৃষক এক হাজার নাগা মরিচের চারা রোপন করে ৬-৭ লাখ টাকা উপার্জন করেন। এতে ১৫ হাজার চারা নষ্ট হওয়ায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি আশংকা রয়েছে। এদিকে কবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মন্তজুর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অপরদিকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কারী কর্মকর্তা এসআই আক্তার হোসেন শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আক্তার জানান লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

A/B