আমেরিকায় গু লি তে দুই ফা য়া র সার্ভিসকর্মী নি হ ত
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

আমেরিকায় গু লি তে দুই ফা য়া র সার্ভিসকর্মী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩০/০৬/২০২৫ ০৬:৩৮:৩৮ অপরাহ্ন

আমেরিকায় গু লি তে দুই ফা য়া র সার্ভিসকর্মী নি হ ত

সংগৃহিত


যুক্তরাষ্ট্রের কোর ডি’আলেনে, আইডাহোতে আগুন নেভাতে গিয়ে আততায়ীর গুলিতে দু’জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের অগ্নিনির্বাপক কর্মী বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত এক বা একাধিক সক্রিয় শ্যুটার উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে আইন প্রয়োগকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কুটেনাই কাউন্টির শেরিফ।

শেরিফ নরিস বলেন, ‘আমরা জানি না শ্যুটার একজন, দুজন, তিনজন না চারজন। অফিসারদের রিপোর্ট অনুযায়ী, গুলি একাধিক দিক থেকে আসছে।

কুটেনাই কাউন্টি ফায়ার অ্যান্ড ইএমএস-এর অডিওতে এক অগ্নিনির্বাপক কর্মী উল্লেখ করেছেন যে এই আগুন সম্ভবত ইচ্ছাকৃতভাবে প্রথম প্রতিক্রিয়াকারীদের (ফার্স্ট রেসপন্ডার) টার্গেট করতে লাগানো হয়েছিল। অর্ধ একর জায়গা জুড়ে শুরু হওয়া এই আগুন এখনও চলমান।

কতজন এই গুলিবর্ষণে আহত হয়েছেন তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন, পাহাড়ে থাকা হাইকার ও স্থানীয় বাসিন্দারা এখনও আটকা পড়ে আছেন।

শেরিফ নরিস বলেন, ‘এটি সম্ভবত কয়েকদিনের অপারেশন হতে চলেছে। পরের কয়েক ঘণ্টা খুব কঠিন হতে পারে। আমি আশা করছি কেউ স্পষ্টভাবে লক্ষ্য করে হামলাকারীকে নিষ্ক্রিয় করতে পারবে, কারণ তারা আত্মসমর্পণের কোনো ইঙ্গিত দিচ্ছে না।

তিনি আরও বলেন, হামলাকারীরা ‘আধুনিক স্পোর্টিং রাইফেল’ ব্যবহার করছে।

একাধিক সংস্থা ঘটনাস্থলে তদন্ত করছে। এফবিআই-ও এই সক্রিয় পরিস্থিতিতে ‘ট্যাকটিক্যাল ও অপারেশনাল সহায়তা’ প্রদানের জন্য তাদের ইউনিট পাঠাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর ড্যান বঙ্গিনো।

কুটেনাই কাউন্টি জরুরি ব্যবস্থাপনা বিভাগ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে এবং অন্যদের এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছে।

ভিডিও ও ছবিতে দেখা গেছে, আইন প্রয়োগকারী সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছেন। একটি পুলিশ গাড়িকে বাধা পেরিয়ে দ্রুত গতিতে যেতে দেখা গেছে, অন্যরা রাস্তা অবরুদ্ধ করেছে। আইডাহো গভর্নর ব্র্যাড লিটল জনগণকে এলাকা এড়িয়ে চলতে অনুরোধ করেছেন, যাতে পুলিশ ও অগ্নিনির্বাপক কর্মীরা তাদের কাজ করতে পারেন।

গভর্নর এক বিবৃতিতে বলেন, ‘আজ উত্তর আইডাহোতে আগুন নেভাতে গিয়ে একাধিক বীর অগ্নিনির্বাপক কর্মী হামলার শিকার হয়েছেন। আমাদের সাহসী ফায়ারফাইটারদের ওপর এই নৃশংস হামলা নিন্দনীয়। আমরা আরও তথ্য জানার অপেক্ষায় আছি, সবাইকে তাদের ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করতে অনুরোধ করছি’।

এই ঘটনাটি ক্যানফিল্ড মাউন্টেন ন্যাচারাল এরিয়ায় ঘটেছে, যা শহরের পূর্ব পাশে ২৪ একরের একটি পার্ক। এখানে বেশ কয়েকটি হাইকিং ও বাইকিং ট্রেইল এবং ঘন গাছ রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার